নরসিংদীর রায়পুরায় কাঁকন নদী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪ শিশু হলো—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৮) ও আয়েশা (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬-৭ জন শিক্ষার্থী কাঁকন নদীতে গোসল করতে যায়। এ সময় একজন পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অন্যরাও ডুবে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ৪ জনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আরও ২ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুর রহমান বলেন, ‘হাসপাতালে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্য একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও ২ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন