জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ সেই আন্দোলনের শহীদদের ইমাম ও বিপ্লবের রুহানি নেতৃত্ব।’
তিনি বিএনপি সরকারকে সংস্কার প্রক্রিয়ায় বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে সতর্ক করে দিয়েছেন যে, ‘সংস্কার নিয়ে কোনো প্রকার অবহেলা বা প্রতারণা করা হলে এনসিপি আগের মতোই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনার দমননীতির বিরুদ্ধে পুলিশের গুলিতে শহীদ হন। তার শাহাদাতের মধ্য দিয়ে আমাদের গণআন্দোলন, গণঅভ্যুত্থান এবং পরবর্তী বিপ্লবের পথে যাত্রার অগ্রসৈনিক হচ্ছেন শহীদ আবু সাইদ।’
এনসিপি নেতা বলেন, ‘শহীদ আবু সাইদ হত্যার বিচার হয়েছে কিন্তু এখন পর্যন্ত রায় কার্যকর করা হয়নি। আসামিরা আপিল করলেও ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটার আপিল শুনানির কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। অথচ ৬০ দিনের মধ্যে শুনানি শুরুর কথা ছিল। সেই সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ কয়েকজনের ফাঁসির আদেশ হলেও এখন পর্যন্ত তাদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কোনো উদ্যোগ নেই।’ তিনি অবিলম্বে রায় কার্যকর করার দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বৈষম্য দূর করতে, বিচার সংস্কার ও নির্বাচনের জন্য আন্দোলন করেছি। নির্বাচন হলেও সংস্কার ও বিচার এখনও শেষ হয়নি। বরং বিএনপি প্রতিশ্রুতি দিয়েও জনগণের দেওয়া ম্যান্ডেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোটে ৭০ ভাগ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও বিএনপি জনগণের রায়ের সঙ্গে দাবি আদায়ে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে আমাদের সহযোগিতা চাইলে আমরা সব সময় প্রস্তুত আছি। কিন্তু যদি বিএনপি সংস্কার প্রক্রিয়ায় বিশ্বাসঘাতকতা করে, তাহলে এনসিপি আগের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াবে।’
এর আগে নাহিদ ইসলাম দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, জেলা এনসিপির আহ্বায়ক মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে তারা শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন