নরসিংদীর রায়পুরায় ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবারও পানিতে ডুবে ২ কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলায় পানিতে ডুবে মোট ৬টি শিশুর মৃত্যু হলো।
আজ মারা যাওয়া দুই শিশু হলো শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার নিপা (৭)। জান্নাতি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের এবং নিপা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সম্পর্কে তারা আত্মীয়। নিপা তার নানাবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জান্নাতি ও নিপা বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে ছয় শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন