সংবাদ

বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
আবদুর রহমান। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবদুর রহমান (৩৮) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আবদুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আবদুর রহমান তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে একলাশপুর ইউনিয়নে কৃষকদের কার্ডের তথ্য সংগ্রহের কাজে যাচ্ছিলেন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবদুর রহমান (৩৮) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আবদুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আবদুর রহমান তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে একলাশপুর ইউনিয়নে কৃষকদের কার্ডের তথ্য সংগ্রহের কাজে যাচ্ছিলেন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত