সংবাদ

মুরগির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ১

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

মুরগির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ গ্রেপ্তার মর্জিনা আক্তার। ছবিঃ সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০) সোনাহাট বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মর্জিনা আক্তার দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দরে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি একটি পোলট্রি মুরগির দোকানের আড়ালে এই কারবার চালাতেন। আজ দুপুরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মুরগির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০) সোনাহাট বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মর্জিনা আক্তার দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দরে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি একটি পোলট্রি মুরগির দোকানের আড়ালে এই কারবার চালাতেন। আজ দুপুরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত