চুয়াডাঙ্গা শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের একটি বিরিয়ানি হাউসে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৮ জুলাই) সকালে চালানো এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চুয়াডাঙ্গায় বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে। বিষয়টি আমলে নিয়ে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের বিভিন্ন বিরিয়ানি হাউসে বিশেষ তদারকি অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই সড়কের ‘ঢাকা কাচ্চি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানে রান্নায় নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা নিষিদ্ধ উপাদানগুলো ধ্বংস করা হয়।
একই সময়ে শাহী নান্না বিরিয়ানি হাউস ও বিসমিল্লাহ বিরিয়ানি হাউসে তদারকি করা হলেও সেখানে ক্ষতিকর কোনো উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত হালনাগাদ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক (লার্জ), সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের একটি দল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
\

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন