গণভোট বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মিয়ার বাজার এলাকায় একটি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, জুলাই পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১৫ সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল অংশ নেবেন। কর্মসূচির শুরুতে প্রতিনিধিদলটি ছারছীনা দরবার শরিফে মাজার জিয়ারত করবে। এরপর সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেছারাবাদ উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির পিরোজপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ বাকি বিল্লাহ, নেছারাবাদ উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্যসচিব নাছিমদৌল্লাহ হিরু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান প্রমুখ। বক্তারা রাষ্ট্রীয় সংস্কার ও জনদাবি আদায়ে এই পদযাত্রাকে সফল করতে স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
\

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন