মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়; এ জন্য অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”
শনিবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা পুলিশ এই সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্যে স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সামাদানী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক তারা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং উপজেলা জাসাসের আহ্বায়ক লুলু চোকদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের কুফল তুলে ধরেন এবং এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সুধী সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
/

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন