সংবাদ

রেমিট্যান্সে নতুন রেকর্ড, ১৮ দিনে ২২ হাজার কোটি টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

রেমিট্যান্সে নতুন রেকর্ড, ১৮ দিনে ২২ হাজার কোটি টাকা
ছবি : সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২২ হাজার ১৩৭ কোটি ৭০ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের শুরু থেকে ১৮ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।

শুধু ১৬ থেকে ১৮ জুলাই- এই তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ১০ লাখ ডলার। এর আগে চলতি মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।

২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

রেমিট্যান্সে নতুন রেকর্ড, ১৮ দিনে ২২ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২২ হাজার ১৩৭ কোটি ৭০ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের শুরু থেকে ১৮ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।

শুধু ১৬ থেকে ১৮ জুলাই- এই তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ১০ লাখ ডলার। এর আগে চলতি মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।

২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত