সংবাদ

সখিপুরে সাবেক যুগ্ম সচিব খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

সখিপুরে সাবেক যুগ্ম সচিব খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে খলিলুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক যুগ্ম সচিব মো. খলিলুর রহমান মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রয়াত এই শিক্ষানুরাগীকে স্মরণ করা হয়।

সকালে উপজেলার কালিদাসে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে খলিলুর রহমান মডেল কলেজের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের নির্বাহী কমিটির সভাপতি আলহাজ আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম ও সহসভাপতি বজলুল ভুঁইয়া। এ সময় আরও বক্তব্য দেন ওলামা দলের সভাপতি মাও. হাবিবুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল মিলিটারি এবং দরিয়াপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, সাবেক যুগ্ম সচিব মো. খলিলুর রহমান মিয়া ছিলেন সখিপুরে শিক্ষা প্রসারের একজন পথপ্রদর্শক। খলিলুর রহমান মডেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করেছেন। তার সমাজসেবা ও মানবকল্যাণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সখিপুরে সাবেক যুগ্ম সচিব খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে খলিলুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক যুগ্ম সচিব মো. খলিলুর রহমান মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রয়াত এই শিক্ষানুরাগীকে স্মরণ করা হয়।

সকালে উপজেলার কালিদাসে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে খলিলুর রহমান মডেল কলেজের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের নির্বাহী কমিটির সভাপতি আলহাজ আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম ও সহসভাপতি বজলুল ভুঁইয়া। এ সময় আরও বক্তব্য দেন ওলামা দলের সভাপতি মাও. হাবিবুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল মিলিটারি এবং দরিয়াপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, সাবেক যুগ্ম সচিব মো. খলিলুর রহমান মিয়া ছিলেন সখিপুরে শিক্ষা প্রসারের একজন পথপ্রদর্শক। খলিলুর রহমান মডেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করেছেন। তার সমাজসেবা ও মানবকল্যাণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত