সংবাদ

ফুটবল উন্মাদনার মাঝেও ফিলিস্তিন-লেবাননের পাশে চাঁদপুরের সমর্থকেরা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

ফুটবল উন্মাদনার মাঝেও ফিলিস্তিন-লেবাননের পাশে চাঁদপুরের সমর্থকেরা
ছবি : সংবাদ

বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর পরিবেশের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন চাঁদপুরের ফুটবলপ্রেমীরা। রোববার (১৯ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ র‍্যালি বের করা হয়।

‘মোশারফ ফাউন্ডেশন’-এর আহ্বানে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক’শ কিশোর, তরুণ ও প্রবীণ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘ফ্রি লেবানন’ লেখা ফেস্টুন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ দুটির জাতীয় পতাকা। মানবিক এই কর্মসূচির মাধ্যমে তারা ফিলিস্তিন ও লেবাননের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে র‍্যালিটি হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের মুক্তিযোদ্ধা সড়ক ও মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা বিশ্ববাসীকে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, ‘খেলাধুলা যেমন মানুষকে ঐক্যবদ্ধ করে, তেমনি মানবিক সংকটে বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নারী, শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।’

মানবিক এই কর্মসূচিতে সংহতি প্রকাশের জন্য তিনি উপস্থিত সব ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিককে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

ফুটবল উন্মাদনার মাঝেও ফিলিস্তিন-লেবাননের পাশে চাঁদপুরের সমর্থকেরা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর পরিবেশের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন চাঁদপুরের ফুটবলপ্রেমীরা। রোববার (১৯ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ র‍্যালি বের করা হয়।

‘মোশারফ ফাউন্ডেশন’-এর আহ্বানে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক’শ কিশোর, তরুণ ও প্রবীণ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘ফ্রি লেবানন’ লেখা ফেস্টুন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ দুটির জাতীয় পতাকা। মানবিক এই কর্মসূচির মাধ্যমে তারা ফিলিস্তিন ও লেবাননের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে র‍্যালিটি হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের মুক্তিযোদ্ধা সড়ক ও মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা বিশ্ববাসীকে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, ‘খেলাধুলা যেমন মানুষকে ঐক্যবদ্ধ করে, তেমনি মানবিক সংকটে বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নারী, শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।’

মানবিক এই কর্মসূচিতে সংহতি প্রকাশের জন্য তিনি উপস্থিত সব ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিককে ধন্যবাদ জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত