রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের বিশেষ উদ্যোগে পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের এই সংসদ সদস্য জানান, পর্যায়ক্রমে এলাকার প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক বলেন, ‘আমার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্যাম্পগুলোতে বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চালু থাকবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক। তিনি কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন। সম্প্রতি বিভিন্ন সেমিনারেও তিনি এই ক্যাম্পগুলোর দুর্বিষহ পরিবেশের চিত্র তুলে ধরে তাদের অধিকারের বিষয়ে সোচ্চার হয়েছেন।
এদিকে নতুন গভীর নলকূপ স্থাপনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘ সময় ধরে তারা তীব্র পানির সংকটে ভুগছিলেন। নতুন এই ব্যবস্থার ফলে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাদের দৈনন্দিন কষ্ট অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্যাম্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আমিনুল হক আশ্বাস দেন, আগামীতে ক্যাম্পগুলোতে জীবনযাত্রার মান আরও উন্নত করতে টেকসই পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন