সংবাদ

নতুন নাম পেল ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ইউনিয়ন

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম

নতুন নাম পেল ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ইউনিয়ন
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে।

আলোচিত ‘মীরবাড়ি’ ইউনিয়ন হয়েছে ‘বেতগাড়ী’ ইউনিয়ন, ‘সীমান্ত’ ইউনিয়ন হয়েছে ‘জগন্নাথপুর’ ইউনিয়ন এবং ‘দিগন্ত’ ইউনিয়ন হয়েছে ‘রহবল’ ইউনিয়ন।

রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণশুনানির মাধ্যমে নতুন নাম ঘোষণা করেন।

প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন।

এর মধ্যে ‘মীরবাড়ি’ নামটি ছিল বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম ছিল প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম।

প্রতিমন্ত্রী তখন ইউনিয়ন করার ব্যাখ্যা দিয়ে বলেন, তার নির্বাচনী এলাকার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন দুটি আয়তনে অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মিরাকল হচ্ছে, আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। কিন্তু আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত।’

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। এরপর ২৩ ও ২৫ জুন দুই দফায় গণশুনানি করে জেলা প্রশাসন। গণশুনানির ভিত্তিতে নতুন নাম নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

নতুন নাম পেল ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ইউনিয়ন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত