সংবাদ

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
আলী হোসেন। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর আলী হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পাশের একটি জমি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত আলী হোসেন মহাদেবপুর গ্রামের মো. আবদুল আহাদের ছেলে। তিনি পেশায় হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) সকালে আলী হোসেন বাড়ি থেকে স্থানীয় হরষপুর রেলওয়ে স্টেশন বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় গত ২ দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে পোস্ট করা হয়। সোমবার সকালে বাড়ির অদূরে একটি জমিতে বর্ষার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বিল্লাল মিয়া জানান, আলী হোসেনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর আলী হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পাশের একটি জমি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত আলী হোসেন মহাদেবপুর গ্রামের মো. আবদুল আহাদের ছেলে। তিনি পেশায় হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) সকালে আলী হোসেন বাড়ি থেকে স্থানীয় হরষপুর রেলওয়ে স্টেশন বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় গত ২ দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে পোস্ট করা হয়। সোমবার সকালে বাড়ির অদূরে একটি জমিতে বর্ষার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বিল্লাল মিয়া জানান, আলী হোসেনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত