সংবাদ

বিরতির আগে অ্যাকশনে ব্যস্ত দীপিকা পাড়ুকোন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

বিরতির আগে অ্যাকশনে ব্যস্ত দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও কাজের গতি কমাননি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও তিনি নিয়মিত শুটিং করছেন অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’র। শুধু তা–ই নয়, এই শারীরিক অবস্থায়ও ছবির বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে নিজের অংশের কাজ শেষ করতে রাতদিন পরিশ্রম করছেন দীপিকা। এমনকি তিনি রাতের শিফটেও কাজ করছেন। ছবির একটি সূত্র জানায়, ‘ছুটিতে যাওয়ার আগে শুটিং শেষ করার ব্যাপারে দীপিকা খুবই দৃঢ়প্রতিজ্ঞ। অ্যাকশন দৃশ্যগুলো বেশ পরিশ্রমসাধ্য হলেও তিনি তা সফলভাবে শেষ করছেন। সেটে তার এই নিষ্ঠা সবার জন্যই বড় অনুপ্রেরণা।’

অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন ছবি। এতে দীপিকার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন। বড় বাজেট ও উন্নত মানের ভিজ্যুয়াল ইফেক্টসমৃদ্ধ এই ছবিটি ২০২৭ সালের অন্যতম বড় সিনেমা হিসেবে আলোচিত হচ্ছে।

এর আগে প্রথম সন্তানসম্ভবা থাকাকালেও দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে অভিনয় করেছিলেন। সম্প্রতি কর্মঘণ্টা ৮ ঘণ্টার মধ্যে সীমিত রাখার দাবি তুলে বলিউডে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। গুঞ্জন উঠেছিল, এই শর্তের কারণে তিনি কয়েকটি বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন। তবে ‘রাকা’র সেটে তার পরিশ্রম সেই সব বিতর্ককে পেছনে ফেলে দিচ্ছে।

ব্যক্তিগত জীবনে ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়। চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দেন এই তারকা দম্পতি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই তাদের পরিবারে আসতে পারে নতুন অতিথি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিরতির আগে অ্যাকশনে ব্যস্ত দীপিকা পাড়ুকোন

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত