ফেনীর সোনাগাজীতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
এর আগে রোববার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে আকস্মিক টর্নেডো আঘাত হানে। এতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের খবর পেয়ে মন্ত্রীর নির্দেশে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া এবং মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা শুনে মন্ত্রীর নির্দেশে আমরা তাৎক্ষণিক ছুটে এসেছি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছেন।"
উপজেলা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পরবর্তী সরকারি সহযোগিতা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
\

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন