সংবাদ

বক্সখাটের ভেতর সরকারি চাল: ৯৯৯-এর কলে পাচার ভণ্ডুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

বক্সখাটের ভেতর সরকারি চাল: ৯৯৯-এর কলে পাচার ভণ্ডুল

ভোলার লালমোহনে পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পাওয়া একটি কল পেয়ে লালমোহন থানার পুলিশ কিশোরগঞ্জ গ্রাম থেকে মোট ১১৭০ কেজি চাল জব্দ করে। এই ঘটনায় রোকেয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

​ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে ৯৯৯ নম্বরে একজন কলার ফোন করে অভিযোগ করেন, কিশোরগঞ্জ গ্রামে জসিম সর্দারের বাড়িতে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল আত্মসাৎ করে পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শাহজাহান শাহ এবং বিষয়টি সমন্বয় করেন পুলিশ ডিসপাচার মো. আব্দুল বারী।

তাৎক্ষণিকভাবে বিষয়টি লালমোহন থানাকে অবহিত করা হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

​পুলিশের তল্লাশিতে জসিম সর্দারের বাড়ি থেকে ৩০ কেজির ২৪ বস্তা এবং ৫০ কেজির ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশ এ সময় রোকেয়া বেগমকে (৩৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মামলার মূল অভিযুক্ত জসিম সর্দার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

বক্সখাটের ভেতর সরকারি চাল: ৯৯৯-এর কলে পাচার ভণ্ডুল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ভোলার লালমোহনে পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পাওয়া একটি কল পেয়ে লালমোহন থানার পুলিশ কিশোরগঞ্জ গ্রাম থেকে মোট ১১৭০ কেজি চাল জব্দ করে। এই ঘটনায় রোকেয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

​ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে ৯৯৯ নম্বরে একজন কলার ফোন করে অভিযোগ করেন, কিশোরগঞ্জ গ্রামে জসিম সর্দারের বাড়িতে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল আত্মসাৎ করে পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শাহজাহান শাহ এবং বিষয়টি সমন্বয় করেন পুলিশ ডিসপাচার মো. আব্দুল বারী।

তাৎক্ষণিকভাবে বিষয়টি লালমোহন থানাকে অবহিত করা হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

​পুলিশের তল্লাশিতে জসিম সর্দারের বাড়ি থেকে ৩০ কেজির ২৪ বস্তা এবং ৫০ কেজির ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশ এ সময় রোকেয়া বেগমকে (৩৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মামলার মূল অভিযুক্ত জসিম সর্দার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত