সংবাদ

শুটিং করতে গিয়ে মারা গেলেন অভিনেতা রাহুল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

শুটিং করতে গিয়ে মারা গেলেন অভিনেতা রাহুল
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পানিতে ডুবে মারা গেছেন। রোববার (২৯ মার্চ) শুটিং করতে গিয়ে দিঘার তালসারিতে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য দিঘার তালসারি সমুদ্রসৈকতে ছিলেন রাহুল। শুটিংয়ের প্রয়োজনেই পানিতে নামেন। 

একপর্যায়ে হঠাৎ তলিয়ে গেলে ঘটনাস্থলে থাকা টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে বা পা পিছলে গভীর পানিতে চলে যাওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতে পরিচিত মুখ ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৪৫০টির মতো নাটকে অভিনয় করেছেন। বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে, যা মুক্তির পর বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়।

এরপর বাণিজ্যিক ও ভিন্নধারার সিনেমা—দুই ধারাতেই সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’। টেলিভিশন ধারাবাহিকেও নিয়মিত কাজ করেছেন তিনি এবং দর্শকমহলে জনপ্রিয়তা ধরে রেখেছিলেন।

ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল। ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন তাঁরা, পরে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান সহজ।

সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যেখানে ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলতেন তিনি। অকাল এই মৃত্যুর খবরে পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শুটিং করতে গিয়ে মারা গেলেন অভিনেতা রাহুল

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত