উত্তেজনশীলদের জন্য
(এটি পড়া উচিত প্রত্যেক তরুণীর)
তুমি
আমাকে চুপচাপ থাকতে বল,
কেননা আমার অভিমত
অনেক কমিয়ে দেয় আমারই সৌন্দর্য|
কিন্তু আমি পেটের আগুনে ˆতরি নই যে আমাকে
সহজে নেভানো যাবে|
আমি তো নির্মিত নই জিহ্বার লঘুত্বেও
যাতে আমাকে সহজে গিলে খাওয়া যেতে পারে|
ভারীভাবে আমি ˆতরি;
অর্ধেক রেশমে আর আধেক ব্লেডে,
যা ভোলা কঠিন, কিন্তু মনে
রাখাও সহজ নয়|
যদি কখনো তোমার মনে হয় যে নিজেকে সম্পূর্ণ করার জন্য কোনো পুরুষের প্রয়োজন
কখনো নিজের কোনো খালি স্থান পূরণের দরকারে পেতে
চাই না তোমাকে| আমি নিজে থেকেই চাই রে
পরিপূর্ণ হতে; সম্পূর্ণত একেবারে|
সমগ্র শহর আমি আলোকিত করতে পারি;
চাইতে পারি তোমাকে তখন|
কেননা দুজনে মিলে এতে
আগুন লাগিয়ে দিতে পারি|
যারা প্রত্যাখ্যাত বোধ করেন তাদের জন্য
আমি শিল্পকর্মে পরিপূর্ণ এক জাদুঘর;
অথচ তোমার চোখ ছিল বন্ধ|
সদয় হও
এতো সহজে কী করে নিয়ত সদয় তুমি মানুষের প্রতি?
জিজ্ঞেস করে সে|
আমি উত্তর দেওয়ার সাথে সাথে দুধ আর মধু
আমারই দু’ঠোঁট থেকে ঝরে পড়ে|
লোকেরা আমার প্রতি যেহেতু সদয় নয়|
পানি হও
আমি পানি
জীবন দেওয়ার জন্য যথেষ্ট নরম,
আবার ডুবাতে তাকে যথেষ্ট কঠিন|
মিল্ক অ্যান্ড হানি এবং দ্য সান
অ্যান্ড হার ফ্লাওয়ার্স থেকে:
০৪.
আমরা সবাই জন্মি অতীব সুন্দর|
সর্ববৃহৎ ট্র্যাজেডি হলো
এ বিশ্বাসে অবিচল থাকা যে আমরা তা নই|
০৮.
সুস্থির জীবনাবস্থা কেমন জানি না|
যখন আমি দুঃখী কাঁদি না, উথলে উঠি;
যখন আমি খুশি হাসি না, উজ্জ্বল হয়ে উঠি;
যখন আমি রেগে যাই চিৎকার করি না, জ্বলে উঠি|
এই চরম অনুভূতির ভালো দিক হলো
যখন আমি ভালোবাসি তাদের দিই ডানা|
কিন্তু হয়তো তেমন ভালো কিছু নয় সেটা;
কারণ নিয়ত তারা চলে যেতে চায়|
আর আমাকে দেখলে বুঝবে
যখন আমার হৃদয় ভাঙে
আমি শোক করি না, চূর্ণবিচূর্ণ হয়ে যাই|
কবি পরিচিতি : রুপি কৌর (পাঞ্জাবি তরুণী: জন্ম ৪ অক্টোবর ১৯৯২) একজন ইন্ডিয়ান-কানাডিয়ান কবি, চিত্রকর, ফটোগ্রাফার এবং লেখক| ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণকারী কৌর অল্প বয়সে তার পরিবারের সাথে কানাডায় চলে যান| তিনি ২০০৯ সালে কবিতা আবৃত্তি শুরু করেন এবং ইনস্টাগ্রামে খ্যাতি অর্জন করেন| অবশেষে তার তিনটি কাব্যগ্রন্থের মাধ্যমে একজন জনপ্রিয় কবি হয়ে ওঠেন| ২০১৫ সালের মার্চ মাসে, কৌর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন যেগুলোতে তার পোশাক এবং বিছানার চাদরে রজ¯^লার দাগ দেখা যায়| ছবিগুলো কানাডার অন্টারিও প্রদেশের ওয়াটারলুতে অবস্থিত ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একটি ভিজুয়্যাল রেটোরিক কোর্সের অংশ হিসেবে তোলা হয়েছিল| ইনস্টাগ্রাম ছবিগুলো সরিয়ে দেয়, যার প্রতিক্রিয়ায় কৌর সংস্থাটির এই পদক্ষেপের সমালোচনা করে একটি ভাইরাল পোস্ট লেখেন| এই ঘটনার ফলে কৌরের কবিতা আরও জনপ্রিয়তা লাভ করে| রুপি কৌর ‘ইনস্টাপোয়েট্রি’ ˆশলীর অগ্রদূত হিসেবে বিবেচিত| মিল্ক অ্যান্ড হানি’র সাফল্যের পর, কৌরের দ্বিতীয় ও তৃতীয় কাব্যগ্রন্থ যথাক্রমে দ্য সান অ্যান্ড হার ফ্লাওয়ার্স (২০১৭) ও হোম বডি (২০২০) প্রকাশিত হয়| (উইকিপিডিয়া) এখানে প্রথম দুটি কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা অনূদিত হলো| —অনুবাদক

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন