সংবাদ

সাপাহারে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৪০ পিএম

সাপাহারে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহারে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ ও উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাপাহার কার্যালয়ের উদ্যোগে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর সহায়তায় ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের’ আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. তাহাজ্জদ হোসেন। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কার্যক্রমের জিআইএস বিশেষজ্ঞ এ এস এম আলভি রহমান। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ এবং অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর, টেকসই ও জনবান্ধব হবে। এর ফলে উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি গ্রামীণ জনপদের আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী। এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামানিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ এতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

সাপাহারে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত