কোনো সম্মানীয় বা বিশেষ ব্যক্তি কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা কোনো মাইলফলক, যেমন রজতজয়ন্তী, সুবর্ণজয়ন্তীকে স্মরণ করে কিংবা কাজের মূল্যায়ন করে প্রকাশিত হয়ে থাকে স্মারকগ্রন্থ| কারো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বা জীবনের একটা বিশেষ পর্যায়ের উল্লেখযোগ্য অর্জনকে স্মরণ করে এ জাতীয় গ্রন্থ প্রকাশিত হয়| কখনো এতে স্থান পায় খণ্ডিত জীবন আবার কারো পূর্ণাঙ্গ জীবন| এতে থাকে সম্মানীয় ব্যক্তির জীবন ও কাজের মূল্যায়ন করে বিভিন্ন জনের লেখা, ব্যক্তির স্মৃতিচারণা, গুরুত্বপূর্ণ আলোকচিত্র প্রভৃতি| সম্প্রতি এমনি একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে কবি ওবায়েদ আকাশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে, কবি ও নন্দনতাত্ত্বিক মাহফুজ আল-হোসেনের সম্পাদনায় ও ওবায়েদ আকাশ সুবর্ণজয়ন্তী উদযাপন পর্ষদের উদ্যোগে| ৮০০ পৃষ্ঠার এ স্মারকগ্রন্থটিতে লিখেছেন বর্ষীয়ান ও বিশিষ্ট লেখক সিরাজুল ইসলাম চৌধুরী থেকে শুরু করে এ সময়ের প্রতিশ্রুতিশীল তরুণতর লেখক পর্যন্ত| বইটির প্রচ্ছদে ওবায়েদ আকাশের অসামান্য স্কেচটি করেছেন শিল্পী সুনীল কুমার| ১৩৬ জন কবি লেখক সাংবাদিক অভিনেতা বিচারপতি আমলাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রাণ খুলে লিখেছেন তাদের প্রিয় কবি ও সম্পাদক ওবায়েদ আকাশকে নিয়ে| এ গ্রন্থে আরও সংযুক্ত হয়েছে ওবায়েদ আকাশের কিছু গুরুত্বপূর্ণ আলোকচিত্র, তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকার, একগুচ্ছ কবিতা, একটি প্রবন্ধ, একটি ছোটগল্প, তাঁর কবিতার ইংরেজি অনুবাদ, হিন্দি অনুবাদ, স্প্যানিশ অনুবাদ, ওবায়েদ আকাশের করা ফরাসি ও ফিলিস্তিনি কবিতার অনুবাদসহ তার এযাবত প্রকাশিত প্রায় ৫০টি গ্রন্থ ও সম্পাদিত লিটল ম্যাগাজিন শালুক-এর এ যাবত প্রকাশিত ২৮টি সংখ্যার সংক্ষিপ্ত পরিচিতি| এর সঙ্গে জানা যাবে ওবায়েদ আকাশের শৈশব কৈশর যৌবন শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি এবং এ যাবত তাঁর বিভিন্ন পুরস্কার ও অর্জনসমূহ|
উল্লেখ করা প্রয়োজন ২০২২ সালে ওবায়েদ আকাশ পঞ্চাশ বছরে পদার্পণ করেন এবং ২০২৩ সালে তিনি পঞ্চাশ বছর পূর্ণ করেন| এ দুই বছর সাড়ম্বরে পালিত হয় তার জন্মদিনের অনুষ্ঠান| এবং তখনই সিদ্ধান্ত গৃহীত হয় ওবায়েদ আকাশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশের| গ্রন্থটির প্রকাশিত রূপ দেখতে দীর্ঘ তিন বছর সময় লেগে গেল| এ গ্রন্থে আরও যাদের লেখা স্থান পেয়েছে, তারা হলেন— কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কবি কালীকৃষ্ণ গুহ, কথাসাহিত্যিক ও নন্দনতাত্ত্বিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি অনুবাদক ও অভিনেতা খায়রুল আলম সবুজ, প্রাবন্ধিক দেবাহুতি চক্রবর্তী, বিশিষ্ট লেখক ও সাহিত্যসমালোচক বেগম আকতার কামাল, সত্তরের দশকের বিশিষ্ট কবিগণ— যেমন ফারুক মাহমুদ, নাসির আহমেদ, আসাদ মান্নান, বিমল গুহ, জাহিদ হায়দার, আবদুর রাজ্জাক, নুরুন্নাহার শিরীন, মঈনউদ্দীন মুনশী, সুব্রত সরাকার প্রমুখ|
এসময়ের লেখকদের মধ্যে লিখেছেন কবি প্রবালকুমার বসু, কথাসাহিত্যিক নাসরীন জাহান, কবি সরকার মাসুদ, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি হাফিজ রশিদ খান, কথাসাহিত্যিক সাদ কামালী, মামুন হুসাইন, ইমতিয়ার শামীম, কবি মাহফুজ আল-হোসেন, প্রাবন্ধিক স্বপন নাথ, কবি ও কথাসাহিত্যিক হাইকেল হাশমী, সরকার আবদুল মান্নান, পারভেজ আহসান, মিলন কিবরিয়া, জিললুর রহমান, শাহনাজ মুন্নী, গৌতম গুহ রায়, সরকার আমিন, মুজিব ইরম, মাসুদার রহমান, ভাগ্যধন বড়ুয়া, জুনান নাশিত, পীযূষ কান্তি বড়ুয়া, খোরশেদ বাহার, মুশাররাত, আশরাফুল ইসলাম, মেঘ বসু, মেঘ অদিতি, শুভ্র বন্দ্যোপাধ্যায়, শাহেদ কায়েস, খোকন মাহমুদ, কামরুল ইসলাম, জাফর সাদেক, রকিবুল হাসান, মহিবুল আলম, হাসান অরিন্দম, নভেরা হোসেন, আদিত্য অন্তর, নাহিদ পারভেজ, মুমির সরকার, মালেক মুস্তাকিম, তুষার তালুকদার, শাখাওয়াত তানভীর, সোহেল মাজহার, চন্দন চৌধুরী, আদিত্য নজরুল, গিরীশ গৈরিক, মঈনুল হাসান, স্বকৃত নোমান, মোজাফফর হোসেন, শ্রীতন্বী চক্রবর্তী, আশরাফুল কবির, শেলী সেনগুপ্তা, আনোয়ার মল্লিক, প্রিয়াঙ্কা চৌধুরী, সৌম্যজিৎ আচার্য, জারিফ আলম, সুমন শামস্, কাজী রাফি, নীলিমা নূরসহ আরো অসংখ্য শুভাকাঙ্ক্ষী কবি-লেখকগণ|
ওবায়েদ আকাশ প্রায় ৩৫ বছর ধরে কবিতা লেখার পাশাপাশি সাহিত্যের অন্যান্য বিভাগেও কাজ করে চলেছেন| ১৯৯৯ সাল থেকে সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন শালুক| শালুকের এ পর্যন্ত ২৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে| সাম্প্রতিক কালের শালুকের কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছে ৮০০ থেকে ১০০০ পৃষ্ঠার মধ্যে| সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন জীবনের শুরু থেকেই| তার মেইনস্ট্রিমে সংবাদিকতার বয়স তিন দশকের উপরে| বর্তমানে তিনি দৈনিক সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক (সাহিত্য সম্পাদক) হিসেবে কর্মরত আছেন| স্মারকগ্রন্থের লেখকগণ ওবায়েদ আকাশের কবিতার বস্তুনিষ্ঠ সমালোচনা ও নান্দনিক দিকগুলো ভীষণ দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন| ওবায়েদ আকাশের কবিতায় নিজেকে অতিক্রম করে যাবার প্রচেষ্টা যে প্রকাশ্য বাস্তবতা— সমালোচকগণ বিষয়গুলো তুলে ধরেছেন তাদের বিভিন্ন লেখায়| শেষ পর্যন্ত ওবায়েদ আকাশ যে একজন ব্যতিক্রমধর্মী স্বতন্ত্র ধারার কাব্যসাধক অধিকাংশ রচনায় তা প্রমাণিত সত্য| ‘মানুষের উদ্যান পেরিয়ে’ যে ওবায়েদ আকাশের মানবিক গুণাবলি ও মহত্তর মানসিকতা— এ দিকটিও তুলে ধরেছেন কোনো কোনো লেখক| তার সম্পাদিত শালুক লিটল ম্যাগাজিন এখন শুধু বাংলাদেশেই নয়, বাংলা ভাষার লিটল ম্যাগাজিনের মধ্যে শীর্ষে অবস্থান করছে| শালুকের প্রতিটি বিষয়ভিত্তিক সংখ্যা ঈর্ষণীয় পাঠক প্রিয়তাও পেয়েছে|
স্মারকগ্রন্থটি সম্পর্কে সম্পাদক মাহফুজ আল-হোসেন প্রথম ব্লার্বে লিখেছেন— “যে কবির হৃদয়সংবেদী কাব্যভাষার আপাতসরল অভিব্যক্তির আড়ালে বিমূর্তায়িত হয় অতলান্ত গভীর অথচ এক সহজিয়া জীবনবোধ কিংবা সূচ্যগ্র-সুতীক্ষ্ণ সুতীব্র শ্লেষ যেটি সদা-ভ্রুক্ষেপিত সমাজ সংসার ও দৈনন্দিন যাপনের নানাবিধ অসঙ্গতির বিপরীতে অগণিত প্রশ্নবোধককে দাঁড় করিয়ে দেয় অভাবনীয় নান্দনিকতায়; যাঁর মৃত্তিকা-সংলগ্ন আটপৌরে শব্দাবলির পাললিক সৌগন্ধ মৌতাত ছড়ায় লতাপাতার শৃঙ্খলায় বিছানো সঙ্কেতায়িত সবুজের বঙ্কিম উৎপ্রেক্ষায়; যাঁর সম্মোহক কবিতার গল্পাশ্রয়ী দুঃসাহসিক অভিযাত্রায় সহযাত্রী পাঠক মুহূর্তেই পেরিয়ে যান ঝঞ্ঝাবিক্ষুব্ধ হেলেনিক মহাসমুদ্র কিংবা তাঁর অধিবিদ্যক দার্শনিক অনুভবের পরাবাস্তব পঙক্তিমালায় সম্মুখীন হন অনাস্বাদিতপূর্ব মহারাত্রিক অভিজ্ঞতার— সময়ের সেই অগ্রগামী কবি ওবায়েদ আকাশ অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’-এর দ্রষ্টা-স্রষ্টা ও সম্পাদক, এবং ঐতিহ্যবাহী ও প্রগতিশীল দৈনিক সংবাদ-এর সাহিত্য সম্পাদক; শিল্প-সাহিত্য ও চিন্তনচর্চায় ধ্রুপদী ও তাত্ত্বিক অভিজ্ঞান থেকে শুরু করে সর্বসাম্প্রতিক বৌদ্ধিক চর্চা ও নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতার গভীর অনুধ্যান ও নিবিড় পাঠ, লেখক-পাঠক মুক্তপ্রান্ত আলোচনা, যুক্তিতর্ক, সূক্ষ্মদর্শী বিচার-বিশ্লেষণ ও ব্যবচ্ছেদ এবং ধারাবাহিক নিরীক্ষার মধ্য দিয়ে সৃজনশীলতার পুনর্নবায়নের লক্ষ্যে ‘শালুক’-সহযাত্রীদের নিয়ে তিনি গড়ে তুলেছেন জ্ঞানতাত্ত্বিক শিল্প-সাহিত্য ও মননশীলতার আন্দোলন ‘অধুনাবাদ’| এমন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী মহৎপ্রাণের সুবর্ণজয়ন্তীতে স্বদেশ, প্রতিবেশী দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রথিতযশা কবি, লেখক, সাহিত্যিক এবং শুভানুধ্যায়ীদের প্রবন্ধ, স্মৃতিগদ্য ও নিবেদিত কবিতা নিয়ে সাজানো হয়েছে আমাদের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৃজনশীল স্মারক ‘সুবর্ণ আকাশ’|”
সুবর্ণ আকাশ সম্পাদনা করেছেন মাহফুজ আল-হোসেন| প্রকাশ করেছে ওবায়েদ আকাশ সুবর্ণজয়ন্তী উদযাপন পর্ষদ| প্রকাশকাল: এপ্রিল ২০২৬| শিল্পী সুনীল কুমারের আঁকা ওবায়েদ আকাশের প্রতিকৃতি দিয়ে প্রচ্ছদ পরিকল্পনা করেছেন মাহফুজ আল-হোসেন| পৃষ্ঠা সংখ্যা ৮০০| মুদ্রিত মূল্য : ৭০০ টাকা|

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন