তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী চিন্তাধারার কিশোর-কিশোরীদের জন্য ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন ওয়ান’ আয়োজন করেছে Kidloan। আয়োজনে সহযোগিতা করছে Twimble, Youth Hub এবং Teens Saver Bangladesh।
এই প্রতিযোগিতায় ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা ও ব্যবসায়িক ধারণাসম্পন্ন তরুণরা অংশ নিতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটের (www.juniorstartupchallenge.com) মাধ্যমে বিনা মূল্যে নিবন্ধন চলছে।
বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ২০ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে মেন্টরিং, বুটক্যাম্প, ব্যবসায়িক দিকনির্দেশনা, নগদ পুরস্কার এবং সম্ভাব্য বিনিয়োগ পাওয়ার সুযোগ। পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্যোক্তা যাত্রা নিয়ে বিশেষ প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।
মে থেকে জুলাই পর্যন্ত চলা এই আয়োজনের লক্ষ্য নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন