সংবাদ

জলবায়ু ফেলোশিপে নির্বাচিত লিডিং ইউনিভার্সিটির অহনা

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:২৪ এএম

জলবায়ু ফেলোশিপে নির্বাচিত লিডিং ইউনিভার্সিটির অহনা
ইউএনডিপি ‘ইয়ুথ ফর এনডিসি ইমপ্লিমেন্টার্স’ ফেলোশিপ পেলেন অহনা আনজুম জুই। ছবি : সংবাদ

সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী অহনা আনজুম জুই মর্যাদাপূর্ণ ‘ইয়ুথ ফর এনডিসি ইমপ্লিমেন্টার্স ফেলোশিপ’ অর্জন করেছেন। ইয়ুথ ফর এনডিসি, ওয়াইইসিএপি এবং ইউএনডিপি বাংলাদেশ আয়োজিত এই ফেলোশিপের মূল লক্ষ্য জলবায়ু বিষয়ক কার্যক্রমকে নিছক প্রচারণা থেকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া।

সারাদেশের ১,৩০০-এর বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অহনা আনজুমকে নির্বাচিত করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৬১তম ব্যাচের (অনার্স শেষ বর্ষ) শিক্ষার্থী।

অহনার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগও তাকে এই বিশেষ স্বীকৃতির জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে।

মেধাবী এই শিক্ষার্থী লেখালেখির জগতেও সমান উজ্জ্বল। ২০২৫ সালের অমর একুশে বইমেলায় তার কাব্যগ্রন্থ ‘দ্য ফারমেন্টেড জার্নাল’ প্রকাশিত হয়েছে। তিনি ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর একজন সহযোগী লেখক। তার কবিতা ও ছোটগল্প জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এর আগে ২০২৩ সালে তিনি ‘দ্য হারমিটেজ রেসিডেন্সি’তে যোগ দিয়ে আরিফ আনোয়ার, অঞ্জলি সিং এবং মোহাম্মদ মাসুদ মুরসির মতো প্রখ্যাত লেখকদের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পান।

সাহিত্যচর্চার পাশাপাশি অহনা মানবিক পরিবেশ, নদী গবেষণা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে আগ্রহী। এই ফেলোশিপের মাধ্যমে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে চান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

জলবায়ু ফেলোশিপে নির্বাচিত লিডিং ইউনিভার্সিটির অহনা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত