গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন ওই বস্তিতে এ অভিযান চালানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হাজী মাজার বস্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২৭০ গ্রাম হেরোইন, ২০টি ইয়াবা বড়ি এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, ‘শুধু টঙ্গী নয়, গাজীপুর মহানগরী থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।’
\

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন