আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের জলসিঁড়ি এলাকার আটতলা বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) থেকেই বাড়ির ভেতরে থাকা বিভিন্ন মালামালের তালিকা তৈরির কাজ শুরু করে দুদক টিম।
বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ জানান, দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এই ইনভেন্টরি বা মালামালের তালিকা তৈরির কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, আদালতের আদেশে নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত জিয়াউল আহসানের আটতলা বাড়িটি ক্রোক করার প্রক্রিয়ার অংশ হিসেবেই বাড়ির ভেতরের মালামালের তালিকা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিয়াউল আহসানের ১৮ কোটি টাকার সম্পদ ক্রোক এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ প্রদান করেন।
এর আগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে সম্পদ সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর চাকরি থেকে বরখাস্ত হওয়া জিয়াউল আহসানকে ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে বন্দি জীবন অতিবাহিত করছেন। সেই মামলার ধারাবাহিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই সোমবার তার সম্পদ জব্দ ও তালিকাভুক্তির কাজ সম্পন্ন করা হচ্ছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন