রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জমায়েতে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় টুকু, দীপু মনি, ইনুসহ ১১ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
এ মামলায় আদালতে হাজির করা৯ আসামিরা হলেন: তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
শুনানিকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালের কাছে ক্ষোভ প্রকাশ করে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, "মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই।"
মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী ও সালাউদ্দিন মাহমুদ।
এছাড়া গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ এবং একাধিক সাবেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার নাম এতে অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট এ মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে হাজির করার কথা থাকলেও দুজন আসামির নামে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না হওয়া এবং পলাতক ব্যক্তিদের নন এক্সিকিউটিভ রিপোর্ট (এনইআর) না পৌঁছানোয় সময় আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে আজকের দিনটি পুনর্ধারণ করেন।
গত ২৭ জুলাই ৪১ জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। এ মামলায় মূল অভিযোগ দুটি, যার প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের অন্যান্য স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের বিবরণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন