সংবাদ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৩০ পলাতক আসামির জন্য যে নির্দেশ ট্রাইব্যুনালের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৩০ পলাতক আসামির জন্য যে নির্দেশ ট্রাইব্যুনালের
ছবি : সংগৃহীত

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ জারি করেছেন। একই সঙ্গে আলোচিত এই মামলার ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আজ এই বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ আগস্ট এই মামলার শুনানি শেষে আজকের দিনটিকে শুনানির পরবর্তী তারিখ হিসেবে নির্ধারণ করেছিলেন আদালত। সেই ধারাবাচিকতায় আজ ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে এই মানবতাবিরোধী অপরাধের মামলায় পূর্বে গ্রেফতার হওয়া মোট ১০ জন আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির হওয়া আসামিদের উপস্থিতিতে আদালত মামলার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন। এই মামলার অন্যতম আসামি জিয়াউল আহসান ইতিপূর্বে ট্রাইব্যুনালে নিজের মন্তব্য তুলে ধরে ন্যায়বিচার প্রার্থনা করেছিলেন।

শাপলা চত্বরের ওই ঘটনার দীর্ঘ ১৩ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পলাতক আসামিরা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ১৬ সেপ্টেম্বরের পরবর্তী শুনানিতে এই মামলার পরবর্তী আইনি পদক্ষেপ ও দৃশ্যপট আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৩০ পলাতক আসামির জন্য যে নির্দেশ ট্রাইব্যুনালের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ জারি করেছেন। একই সঙ্গে আলোচিত এই মামলার ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আজ এই বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ আগস্ট এই মামলার শুনানি শেষে আজকের দিনটিকে শুনানির পরবর্তী তারিখ হিসেবে নির্ধারণ করেছিলেন আদালত। সেই ধারাবাচিকতায় আজ ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে এই মানবতাবিরোধী অপরাধের মামলায় পূর্বে গ্রেফতার হওয়া মোট ১০ জন আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির হওয়া আসামিদের উপস্থিতিতে আদালত মামলার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন। এই মামলার অন্যতম আসামি জিয়াউল আহসান ইতিপূর্বে ট্রাইব্যুনালে নিজের মন্তব্য তুলে ধরে ন্যায়বিচার প্রার্থনা করেছিলেন।

শাপলা চত্বরের ওই ঘটনার দীর্ঘ ১৩ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পলাতক আসামিরা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ১৬ সেপ্টেম্বরের পরবর্তী শুনানিতে এই মামলার পরবর্তী আইনি পদক্ষেপ ও দৃশ্যপট আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত