টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের উপার্জনের একমাত্র সম্বল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ জুলাই) বিকেলে মধুপুর পৌর শহরের বোয়ালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হযরত আলী (৭০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী রামচানপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে বোয়ালী ব্রিজের কাছে লাঠি হাতে এক বৃদ্ধকে কাঁদতে দেখে তারা এগিয়ে যান। তখন হযরত আলী জানান, তার অটোরিকশাটি ছিনতাই হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো টি-শার্ট পরা এক ব্যক্তি ও তার সহযোগী অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সত্তরোর্ধ্ব হযরত আলীর স্ত্রী নেই, তিনি একাকী জীবনযাপন করেন। ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে তিনি আগেই নিঃস্ব হয়ে পড়েছেন। অন্যের কাছে হাত না পেতে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই অটোরিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ধারদেনা করে ৭০ হাজার টাকায় অটোরিকশার ব্যাটারি কিনেছিলেন। ঋণের টাকা পরিশোধের আগেই একমাত্র সম্বল হারিয়ে তিনি এখন দিশেহারা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন এবং খোঁজ নিচ্ছেন।
\

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন