সংবাদ

প্রশাসনিক কাজে গতি আনতে পবিপ্রবি উপাচার্যের কঠোর নির্দেশ

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

প্রশাসনিক কাজে গতি আনতে পবিপ্রবি উপাচার্যের কঠোর নির্দেশ
প্রশাসনিক স্থবিরতা কাটাতে উপাচার্যের ঝটিকা বৈঠক। ছবি : সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় সভা করেছেন উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান। সভায় তিনি প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। প্রতিটি বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং সেবার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক অধ্যাপক খোকন হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আমিনুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রাহাত মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশন বা শাখা প্রধানেরা সভায় অংশ নেন।

\'

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রশাসনিক কাজে গতি আনতে পবিপ্রবি উপাচার্যের কঠোর নির্দেশ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় সভা করেছেন উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান। সভায় তিনি প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। প্রতিটি বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং সেবার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক অধ্যাপক খোকন হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আমিনুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রাহাত মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশন বা শাখা প্রধানেরা সভায় অংশ নেন।

\'

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত