সংবাদ

২৬ দিনেই হামে মৃত্যু ১০০, মোট ৮০০ ছুঁই ছুঁই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

২৬ দিনেই হামে মৃত্যু ১০০, মোট ৮০০ ছুঁই ছুঁই
ছবি : সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৬ জুন হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু ৭০০ ছাড়ায়। এর ২৬ দিনের মাথায় তা ৮০০ ছুঁই ছুঁই হলো। ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর শরীরে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪ মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে গণটিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। পুষ্টিহীনতা ও টিকাদানের ঘাটতিই এই রোগের প্রাদুর্ভাবের মূল কারণ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

২৬ দিনেই হামে মৃত্যু ১০০, মোট ৮০০ ছুঁই ছুঁই

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৬ জুন হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু ৭০০ ছাড়ায়। এর ২৬ দিনের মাথায় তা ৮০০ ছুঁই ছুঁই হলো। ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর শরীরে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪ মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে গণটিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। পুষ্টিহীনতা ও টিকাদানের ঘাটতিই এই রোগের প্রাদুর্ভাবের মূল কারণ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত