সংবাদ

হাম ও উপসর্গে ঝরলো আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৬৬

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

হাম ও উপসর্গে ঝরলো আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৬৬
ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ঢাকায় একজনের মৃত্যু। হামের উপসর্গে ঢাকায় ৬ জন ও সিলেটে ২ জনের মৃত্যু।

এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১২২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ১৩ হাজার ৭৩৫ জন। নতুন করে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৬৬ জনের। হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে ঢাকা ও সিলেট বিভাগে মৃত্যু ও আক্রান্তের হার বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হাম ও উপসর্গে ঝরলো আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৬৬

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ঢাকায় একজনের মৃত্যু। হামের উপসর্গে ঢাকায় ৬ জন ও সিলেটে ২ জনের মৃত্যু।

এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১২২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ১৩ হাজার ৭৩৫ জন। নতুন করে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৬৬ জনের। হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে ঢাকা ও সিলেট বিভাগে মৃত্যু ও আক্রান্তের হার বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত