সংবাদ

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা

​রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে মো. পলাশ (৩৪) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প-সংলগ্ন এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মাদারটেকের সবুজবাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।
​নিহত পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হিরা গণমাধ্যমকে জানান, পলাশ সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী ছিলেন। ঘটনার রাতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

​রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে মো. পলাশ (৩৪) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প-সংলগ্ন এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মাদারটেকের সবুজবাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।
​নিহত পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হিরা গণমাধ্যমকে জানান, পলাশ সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী ছিলেন। ঘটনার রাতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত