সংবাদ

নরসিংদীতে ২ হাসপাতালকে জরিমানা ও সিলগালা

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

নরসিংদীতে ২ হাসপাতালকে জরিমানা ও সিলগালা
নরসিংদীতে ২ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংবাদ

নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। লাইসেন্স নবায়ন না থাকা, নোংরা অপারেশন থিয়েটার ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে ২টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ সিলগালা করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, ‘নরসিংদী সিটি হাসপাতাল’-এ কোনো ডিপ্লোমা নার্স নেই এবং দীর্ঘ দিন ধরে লাইসেন্স নবায়ন করা হয়নি। এ ছাড়া অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, লেবার রুমের বেহাল দশা এবং সরকারি নির্দেশনার বাইরে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ১ মাসের মধ্যে সব অনিয়ম দূর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ‘দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার’-এ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের সত্যতা পাওয়া যায়। সেখানে প্রয়োজনীয় ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত ল্যাব, এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফি কক্ষ সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মুন্নী দাস। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) বাদল চন্দ্র নন্দী। র‍্যাব-১১ ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “মানুষের জীবন নিয়ে কোনো ধরনের বাণিজ্য করতে দেওয়া হবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় বা মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার গুরুতর অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

নরসিংদীতে ২ হাসপাতালকে জরিমানা ও সিলগালা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত