সংবাদ

মধুখালীতে ৪০ বছরের অবৈধ দখল উচ্ছেদ

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

মধুখালীতে ৪০ বছরের অবৈধ দখল উচ্ছেদ
মধুখালীতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা। ছবি : সংবাদ

ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে ওঠা ৪০ বছরের পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী অভিযানের মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়। এতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মধুখালী পৌরসভার পেঁয়াজ বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক থেকে চন্দনা নদী পর্যন্ত বিস্তৃত এই সরকারি খালের ওপর একাধিক অবৈধ স্থাপনা ছিল। এসব স্থাপনার কারণে মহাসড়কের নিচের কালভার্টের মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে প্রতি বর্ষায় ওই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হতো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সদস্য, মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, “প্রায় ৪ দশক ধরে খালের মুখ দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এতে হাটের দিনে ও বর্ষা মৌসুমে জনদুর্ভোগ চরমে পৌঁছাত। জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “খালটি উন্মুক্ত হওয়ায় পেঁয়াজ বাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হলো।”

একইভাবে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খালটি পুনরুদ্ধার হওয়ায় বর্ষা মৌসুমের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

মধুখালীতে ৪০ বছরের অবৈধ দখল উচ্ছেদ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত