ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় একই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের রব মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পূর্ব শৌলডুবি গ্রামের মিঠু মাতুব্বরের টিনের ঘরের ওপর হঠাৎ পল্লী বিদ্যুতের একটি মূল (মেইন) তার ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা ৪ সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন–শেখ ওবায়দুর (৪১), মিঠু মাতুব্বর (৩৬) ও তার স্ত্রী হেনা আক্তার (২৪)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্লী বিদ্যুতের সদরপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শহিদুল ইসলাম জানান, জিআই তারের মাধ্যমে নেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
\

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন