সংবাদ

গজারিয়ায় স্থবির মহাসড়ক, ভোগান্তিতে হাজারো যাত্রী

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম

গজারিয়ায় স্থবির মহাসড়ক, ভোগান্তিতে হাজারো যাত্রী
মেঘনা সেতুতে ট্রাক উল্টে ঢাকামুখী লেনে যান চলাচল স্থবির। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মেঘনা সেতুর ওপর একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের গজারিয়া অংশে মাইলের পর মাইল যানজট ছড়িয়ে পড়ে। সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকে থাকে।

সহিদ মিয়া নামের এক ট্রাকচালক বলেন, ‘ভবেরচর বাসস্ট্যান্ড থেকে জামালদি বাসস্ট্যান্ড পর্যন্ত সামান্য পথ আসতে প্রায় দেড় ঘণ্টা লেগেছে। নারায়ণগঞ্জে কখন পৌঁছাব জানি না।’ একই ভোগান্তির কথা জানান বাসচালক হাসান মিয়াও। তিনি বলেন, তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছেন তিনি।

ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে, ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মেঘনা সেতুর ওপর একটি ট্রাক উল্টে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে গাড়ির চাপ অনেক বেশি। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

গজারিয়ায় স্থবির মহাসড়ক, ভোগান্তিতে হাজারো যাত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মেঘনা সেতুর ওপর একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের গজারিয়া অংশে মাইলের পর মাইল যানজট ছড়িয়ে পড়ে। সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকে থাকে।

সহিদ মিয়া নামের এক ট্রাকচালক বলেন, ‘ভবেরচর বাসস্ট্যান্ড থেকে জামালদি বাসস্ট্যান্ড পর্যন্ত সামান্য পথ আসতে প্রায় দেড় ঘণ্টা লেগেছে। নারায়ণগঞ্জে কখন পৌঁছাব জানি না।’ একই ভোগান্তির কথা জানান বাসচালক হাসান মিয়াও। তিনি বলেন, তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছেন তিনি।

ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে, ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মেঘনা সেতুর ওপর একটি ট্রাক উল্টে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে গাড়ির চাপ অনেক বেশি। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত