মাদারীপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদারের বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ করে হেলমেট পরা একদল দুর্বৃত্ত সোহরাব হোসেন হাওলাদারের বাসভবনে ঢুকে পড়ে। তারা বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়িতে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
ঘটনার বিষয়ে বিএনপি নেতা সোহরাব হোসেন হাওলাদার বলেন, ‘হঠাৎ করেই হেলমেট পরা কিছু সন্ত্রাসী বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারছি না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন