সংবাদ

ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইমন । ছবি : সংগৃহীত

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল নয়টার দিকে শহরের বঙ্গবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর কক্ষে একাই থাকতেন ইমন। শুক্রবার (২৪ জুলাই) রাত থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাচ্ছিলেন না। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তার মামা ছাত্রাবাসে এসে দেখেন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল নয়টার দিকে শহরের বঙ্গবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর কক্ষে একাই থাকতেন ইমন। শুক্রবার (২৪ জুলাই) রাত থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাচ্ছিলেন না। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তার মামা ছাত্রাবাসে এসে দেখেন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত