সংবাদ

পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম

পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি
৬ নারী ও ১ শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা বিএসএফের। রুখে দিল বিজিবি। ছবি : সংবাদ

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে পরশুরামের দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ৭ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এদের মধ্যে ৬ জন নারী ও ১ জন ছেলেশিশু ছিল। বিষয়টি সীমান্তে টহলরত শ্রীপুর বিওপির বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই সাতজনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিজিবি জানিয়েছে, পুশ-ইনের শিকার হতে যাওয়া ৭ জনই ভারতীয় নাগরিক। বিজিবির তৎপরতার কারণে তাদের কাউকেই বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা রুখে দিতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

'\

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে পরশুরামের দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ৭ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এদের মধ্যে ৬ জন নারী ও ১ জন ছেলেশিশু ছিল। বিষয়টি সীমান্তে টহলরত শ্রীপুর বিওপির বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই সাতজনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিজিবি জানিয়েছে, পুশ-ইনের শিকার হতে যাওয়া ৭ জনই ভারতীয় নাগরিক। বিজিবির তৎপরতার কারণে তাদের কাউকেই বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা রুখে দিতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

'\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত