সংবাদ

‘কিউআর’ প্রচারণায় পূর্বাচালের নিউ টাউনে গভর্নর

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

‘কিউআর’ প্রচারণায় পূর্বাচালের নিউ টাউনে গভর্নর
‘কিউআর’ প্রচারণায় পূর্বাচালের নিউ টাউনের একটি মিষ্টির দোকানে গভর্নর মো. মুস্তাকুর রহমান

দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পরিশোধের মাধ্যম হিসেবে বাংলা কিউআর জনপ্রিয় হচ্ছে। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান বাংলা কিউআর প্রচারণা ও সচেতনতা বাড়াতে পূর্বাচাল নতুন শহরের নীলা মার্কেট পরিদর্শন করেন। বাংলাদেশ ব্যাংক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

গভর্নর বলেন, ‘বাংলা কিউআর ব্যবহার করলে উপকৃত হবে সাধারণ মানুষ। এক্ষেত্রে নগদ টাকা কাছে রাখার ঝক্কি ঝামেলা যেমন নেই। পণ্যের সমপরিমাণ অর্থও পরিশোধ সহজ। এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হবেন। এজন্য তিনি প্রত্যেককে অনুরোধ করেন এ পদ্ধতি ব্যবহারের। ’

মুস্তাকুর রহমান আরও বলেন, ‘ক্যাশলেস সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলে দুর্নীতি কমবে এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এ কারণে সচেতন হতে হবে ক্রেতা বিক্রেতা সকলকে। ’

গভর্নর বলেন, ‘সরকার পদ্ধতি বের করে দিবে। কিন্তু সেটা বাস্তবায়ন করতে প্রয়োজন সকল পর্যায়ের জনগণের সদিচ্ছার।  সামাজিকভাবে সচেতন না হলে সেটা কোনোভাবে সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রথম কোনো পদ্ধতি চালু করলে সেটাই অভ্যস্থ হতে কিছুটা সময় লাগবে। এরপর সবার অংশ গ্রহণে এটা বাস্তবায়ন হবে। 

গভর্নর ব্যবসায়ী ও ক্রেতা সবাইকে কিউআর ব্যবহারের অনুরোধ জানান। সচেতনতা বাড়ানো ও প্রচারণার জন্য নিজে পণ্য কিনে বাংলা কিউআর এর মাধ্যমে বিল পরিশোধ করেন। এতে উপস্থিত জনতার মধ্যে এটা সম্পর্কে জানার কৌতূহল ও আগ্রহ বেড়ে যায়। 

এসময় গভর্নরের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গভর্নর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলা কিউআর-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘কিউআর’ প্রচারণায় পূর্বাচালের নিউ টাউনে গভর্নর

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত