সংবাদ

কিশোরগঞ্জে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

কিশোরগঞ্জে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ফয়সাল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফয়সাল সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে গিয়েছিলেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নীলগঞ্জ বাজার সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানির স্রোতে তলিয়ে যান। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে যে স্থানে তিনি নিখোঁজ হয়েছিলেন, তার পাশ থেকেই ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ (সিনিয়র) স্টেশন কর্মকর্তা মোমেন মুর্শেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ফয়সাল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফয়সাল সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে গিয়েছিলেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নীলগঞ্জ বাজার সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানির স্রোতে তলিয়ে যান। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে যে স্থানে তিনি নিখোঁজ হয়েছিলেন, তার পাশ থেকেই ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ (সিনিয়র) স্টেশন কর্মকর্তা মোমেন মুর্শেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত