জামালপুরের সরকারি প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ দিন ধরে নিয়োজিত দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং আউটসোর্সিং প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
‘বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি’ জামালপুর জেলা শাখার আয়োজনে এ ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে বছরের পর বছর ধরে দক্ষ কর্মচারীরা দৈনিক মজুরির ভিত্তিতে সেবা দিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি তাদের বিনাকারণে চাকরিচ্যুত করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াকে আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার চেষ্টা চলছে। এ ছাড়া ‘দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা-২০২৫’ কার্যকর হওয়ায় তাদের চাকরির ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
বক্তারা অবিলম্বে ওই নীতিমালা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিলপূর্বক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জোর দাবি জানান।
সমিতির জামালপুর জেলা শাখার আহ্বায়ক শাহিনুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব শামসুজ্জামান সুমনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. শান্ত ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম, সুইটি আক্তার এবং সদস্য মো. সৌরভসহ অন্য নেতারা।
\

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন