সংবাদ

আনসারদের জিম্মি করে লুট করা শটগান উদ্ধার

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

আনসারদের জিম্মি করে লুট করা শটগান উদ্ধার
অবশেষে উদ্ধার হলো বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি হওয়া দুটি শটগানই। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে লুট করা দুটি শটগানই উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আলোচিত এ ডাকাতির ঘটনায় প্রায় ২৩ দিন পর দ্বিতীয় অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডের একটি জমির পাশের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ জুলাই একই মামলার তদন্তে একটি শটগান উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ জুলাই ভোরে বন্দর থানার হরিপুর এলাকায় বিদ্যুৎকেন্দ্রের নদীঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্বরত ছিলেন আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সী। এ সময় ইঞ্জিনচালিত নৌকায় আসা ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে দুটি শটগান লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কেন্দ্রের প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির পর জেলা গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে। সফলভাবে দুটি শটগানই উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

আনসারদের জিম্মি করে লুট করা শটগান উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত