সংবাদ

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ‘অ্যাকশন’, ডাক্তারসহ ৩ জনকে শাস্তি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ‘অ্যাকশন’, ডাক্তারসহ ৩ জনকে শাস্তি
ছবি : সংবাদ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। রোববার (২৬ জুলাই) হাসপাতালগুলো পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা ও অনুপস্থিতির প্রমাণ পাওয়ায় দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, ওটি (অপারেশন থিয়েটার), ওষুধের স্টোর ও বাথরুমের পরিচ্ছন্নতা যাচাই করেন। এসময় তিনি চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করেন। হাসপাতালের রান্নাঘর পরিদর্শনের সময় রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান দেখতে তিনি নিজে তা খেয়ে পরীক্ষা করেন। পরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী।

হাসপাতাল চত্বর ও পুকুরসহ চারপাশ ঘুরে দেখে মন্ত্রী উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে স্বাস্থ্যসেবার মান ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। বিগত সরকার স্বাস্থ্য খাতে নিয়োগসহ প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এই খাতকে এগিয়ে নিতে কাজ করছি। দ্রুতই চিকিৎসক সংকটসহ অন্যান্য সমস্যা সমাধান হবে।’

দায়িত্বে অবহেলার দায়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একজনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ‘অ্যাকশন’, ডাক্তারসহ ৩ জনকে শাস্তি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত