সংবাদ

কাপড় ধুতে গিয়ে লাশ হলেন গৃহবধূ

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

কাপড় ধুতে গিয়ে লাশ হলেন গৃহবধূ
লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ববিতা আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার শামুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ববিতা আক্তার ওই গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে পদ্মা নদীতে কাপড় ধুতে যান ববিতা। কাপড় ধোয়া শেষে নদীতে গোসল করতে নামলে তিনি পানির স্রোতে তলিয়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ববিতার নিথর দেহ ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আজিজ শিকদার জানান, ববিতা আক্তার দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় রোগটি দেখা দেওয়ায় তিনি নিজেকে সামলাতে না পেরে পানিতে তলিয়ে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

কাপড় ধুতে গিয়ে লাশ হলেন গৃহবধূ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ববিতা আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার শামুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ববিতা আক্তার ওই গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে পদ্মা নদীতে কাপড় ধুতে যান ববিতা। কাপড় ধোয়া শেষে নদীতে গোসল করতে নামলে তিনি পানির স্রোতে তলিয়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ববিতার নিথর দেহ ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আজিজ শিকদার জানান, ববিতা আক্তার দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় রোগটি দেখা দেওয়ায় তিনি নিজেকে সামলাতে না পেরে পানিতে তলিয়ে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত