জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার টাবুরচর এলাকায় ‘নিরাপদ থাকুক সকল মা-বোন’ প্রতিপাদ্যে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, গত ২৯ জুন রাতে একই এলাকার নয়া মিয়ার ছেলে মজনু ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো বিচার পাননি ওই নারী। পরিবারের দাবি, থানায় মামলা না নেওয়ায় পরবর্তীতে তারা জামালপুর আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে আদালত মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের দায়িত্ব দিয়েছেন।
ভুক্তভোগী ওই নারী মানববন্ধনে বলেন, ‘আমার গলায় ছুরি ধরে জোরপূর্বক এই কাজ করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন সাহস পাবে না।’
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলার তদন্তে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে এবং অভিযুক্ত পক্ষ নানাভাবে হুমকি দিচ্ছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার দাবি জানান।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
\

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন