সংবাদ

মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ : ৫ দিন পর মামলা

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম

মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ : ৫ দিন পর মামলা
মিঠাপুকুর থানা। ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটলেও প্রভাবশালী অভিযুক্ত ও তার সহযোগীদের হুমকির মুখে ৫ দিন মামলা করতে পারেনি পরিবারটি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার রাতে পুলিশ ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে।

শনিবার রাতে এই ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হোসেন (৩৫)। তিনি একই এলাকার বাছিদ মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই শিশুকে নাস্তা খাওয়ানোর কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবুল হোসেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। শিশুটির মা নেই এবং বাবা বিভিন্ন স্থানে কাজ করে বেড়ান বলে সে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত।

অভিযোগ উঠেছে, ঘটনার পর বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ২ সদস্য ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আপস করার পরামর্শ দেন। অন্যদিকে, অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তার লোকজন ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। ফলে চরম নিরাপত্তাহীনতায় পরিবারটি থানায় যাওয়ার সাহস পায়নি। শেষ পর্যন্ত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে পুলিশ তৎপর হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পরই পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। শনিবার রাতে এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ : ৫ দিন পর মামলা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত