সংবাদ

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে তোড়জোড়, ভেন্যু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে তোড়জোড়, ভেন্যু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) দিনভর অনুষ্ঠানের বিভিন্ন সম্ভাব্য ভেন্যু ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধিদলটি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ ও যাতায়াত ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করে। পরিদর্শন করা সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে-জালালপুর ইউনিয়নের কাটা খাল, কটিয়াদী সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স, কটিয়াদী সরকারি কলেজ মাঠ, কটিয়াদী সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠ, মসূয়া ইউনিয়নের বেতাল ডুবি বিল এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন খেলার মাঠ। প্রতিটি স্থানেই প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দেশের মৎস্য খাতের উন্নয়ন, টেকসই জলজ সম্পদ ব্যবস্থাপনা এবং আধুনিক মৎস্য চাষে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে একটি সুষ্ঠু ও সফল মৎস্য দিবস উদযাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে তোড়জোড়, ভেন্যু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত