কুমিল্লার তিতাস এলাকায় এসে আবারো চর দখলের টেঁটা যুদ্ধে লিপ্ত হয়েছে মেঘনা গ্রামবাসী। তিতাসের চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে এক গৃহবধূ নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১৫/২০ জন।
রোববার (২৬ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।
নিহত গৃহবধূর নাম মোছা. কহিনূর (৩৫)। তিনি মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মেঘনা ও তিতাস পাড়ের চরের জমি নিয়ে চরবাটেরা ও আলীপুর গ্রামবাসীর মধ্যে সম্প্রতি সংঘর্ষ ঘটেছে। রোববার আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক আহত হয়। একজন নিহত হয়েছেন। বর্তমানে চর বিনোদ পুর গ্রামের বাসিন্দারা ভয়ে বাড়ি ছাড়া।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন