সংবাদ

স্থানীয় নির্বাচনে মানুষের আস্থা অর্জনের নির্দেশ প্রধানমন্ত্রীর ​

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম

স্থানীয় নির্বাচনে মানুষের আস্থা অর্জনের নির্দেশ প্রধানমন্ত্রীর  ​

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের আস্থা অর্জনে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই নির্বাচন পুরোপুরি অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে কোনো সুবিধা পাওয়ার আশায় না থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

​গতকাল শনিবার (২৫ জুলাই) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে এক সাংগঠনিক সভায় তিনি এই নির্দেশনা দেন।

​সভায় তারেক রহমান স্পষ্ট জানিয়ে দেন, "আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে ফ্রি ও ফেয়ার। কোনো রকম বায়াসড (পক্ষপাতদুষ্ট) হওয়ার সুযোগ নেই। কেউ যদি মনে করেন বিএনপি ক্ষমতায় বলে বাড়তি সুবিধা পাবেন, তাহলে ভুল হবে।"

​তিনি নেতাদের নির্দেশ দিয়ে বলেন, এখন থেকেই মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে মিশে আস্থা অর্জন করতে হবে। এ ছাড়া গত জাতীয় নির্বাচনে কোথায় কোথায় ভুল ত্রুটি ছিল, তা চিহ্নিত করে আগামী দিনের জন্য প্রস্তুত হওয়ার এবং স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ থেকে একক প্রার্থী বাছাই করার নির্দেশও দেন তিনি।

​রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, শামীম কায়সার লিংকন এমপি-সহ স্থানীয় শীর্ষ নেতারা।

​দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় কাউন্সিলের আগে তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের সাংগঠনিক সভা করছেন তারেক রহমান। সরকার পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি নেতাকর্মীদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসের তাগিদ দিচ্ছেন দলীয় প্রধান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচনে মানুষের আস্থা অর্জনের নির্দেশ প্রধানমন্ত্রীর ​

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত